بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
দয়াল বাবা মুর্শিদ আমার
দয়া কর দাসেরে।
চরণেতে নামটি তোমার
ভক্তি দেও হে আমারে ॥
বিছমিল্লাতে আল্লাহর নাম,
নবীজীর চরণে সালাম,
সাফায়াতের ভার মৌলা
দিয়াছেন যাহারে ॥
আল আওলাদ নবীজীর
মা ফাতেমা, হযরত আলী,
তাদের চরণে সালাম,
হাজারে হাজারে ॥
অলিউল্লা ভবে যত,
জানাই সালাম কতে কত,
তার পরে জানাই সালাম,
জন্ম দিল যে মোরে ॥
তোমার বাণী শুনাও তুমি
উপলক্ষ শুধু আমি
তোমার মধুমাখা সে বানী
যোগাও আমার অন্তরে ॥